খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন: রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ইউক্রেনে তাদের দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। খেরসন প্রদেশে ডিনিপ্রো নদীর পশ্চিম তীরের এই শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারকে চলমান যুদ্ধে মস্কোর বৃহত্তম ব্যর্থতা হিসেবে মনে করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, খেরসনের স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় শহরটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। একটি সামরিক সরঞ্জামও ফেলে যায়নি রুশ সেনারা।
রুশ সেনারা যেসব অঞ্চল থেকে সরে গেছে সেগুলোর মধ্যে রয়েছে খেরসন শহর। ইউক্রেনে রাশিয়ার সাড়ে আট মাসের আক্রমণে এটিই ছিল রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী।
শুক্রবারও ক্রেমলিন খেরসন থেকে সেনা প্রত্যাহারের পক্ষে সাফাই গেয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, এই সেনা প্রত্যাহার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য কোনোভাবেই অপমানজনক নয়।
তিনি আরও দাবি করেছেন, ক্রেমলিন এখনও খেরসন শহরকে রাশিয়া অংশ বলে মনে করে। মাত্র এক মাস আগে খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণায় উৎসব আয়োজন নিয়ে ক্রেমলিন অনুতপ্ত নয়।
বুধবার রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

