সিলেট জেলার সেরা এএসআই অলিউল হাসান
সিলেট জেলার শ্রেষ্ঠ উপ সহকারী পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ অলিউল হাসান।
জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেট জেলার পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন জুলাই মাসের সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে কোম্পানীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ অলিউল হাসানকে এ সম্মাননা প্রদান করেন।
রবিবার (৭ আগস্ট) সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ অলিউল হাসান বলেন, এই অর্জনের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ কোম্পানীগঞ্জ থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি ও সকল পুলিশ সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারের জন্য মনোনীত করায় সিলেট জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

