সিলেট জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মদিন পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অদিপ্তরের আয়োজনে আলোচনা সভা, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলয়ামাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো:মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার সাদাত, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রোসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান, জেলা সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, জেলার মহিলা বিষয়ক উপ- পরিচালক শাহিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফারজানা আক্তার মিতা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার আফছানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: রাহাত বিন কুতুব।
Related News
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More

