নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৫ হাজার ৫ শত মিটার অবৈধ কারেন্ট জাল আটক
সিলেটের নগরী থেকে ৬৫ হাজার ৫ শত মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে নগরীর মহাজনপট্রি ও কুদ্রত উল্লাহ মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে ৩টি দোকান থেকে জাল আটক করা হয়।
আটককৃত জালের আনুমানিক মূল্য ৭ হাজার টাকা।
জাতীয় মৎস্য সপ্তাহ—২০২২ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন।
অবৈধ কারেন্ট জাল আটক করে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপ—পরিচালক মো: আনোয়ার হোসেন, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারি পরিচালক মো: আরিফ হোসেন, সহকারি পরিচালক আল মিনান নূর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণসহ পুলিশ প্রশাসনের লোকজন।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

