সরকারের পাশাপাশি বিত্তবানদের ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবিদার, নাদেল
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সরকারের পাশাপাশি বিত্তবানদের ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবারের বন্যা অত্যন্ত ভয়াবহ একটি বন্যা ছিলো। মানুষের জান ও মালের বিশাল ক্ষতি হয়েছে। সিলেট এবং সুনামগঞ্জের বানভাসি মানুষকে দেখতে মাননীয় প্রধানমন্ত্রীর বন্যার সাথে সাথে ছোটে এসেছিলেন। এবং সেনাবাহিনীসহ প্রশাসনের সকল বিভাগকে ও তার দল আওয়ামী লীগকে বানভাসি মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। তাই এখন পর্যন্ত সরকারি বেসরকারি সহায়তা অব্যাহত রয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকলে আমরা ভয়াবহ দূর্যোগ কেটে উঠবো ইনশাআল্লাহ।
বুধবার (৬ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পয়েন্টে প্রবাসী আব্দুল মোমেন এর অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণকালে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ারুল হক, বিশিষ্ট মুরব্বি আব্দুল কাদির, ইউনিয়ন পরিষদের মেম্বার মুহিবুর রহমান, সাবাজ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর প্রচেষ্টায় ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সহযোগীয় ৮ শত পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

