রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরীর পক্ষ থেকে গোবিন্দগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ
গোবিন্দগঞ্জের নতুন বাজারে রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরীর পরিবারবর্গের পক্ষ থেকে হতদরিদ্র বন্যায় ক্ষতিগ্রস্ত গোবিন্দনগর ও আশপাশের গ্রাম এবং গরীব অসহায় ব্যবসায়ীদের মধ্যে প্রায় ১হাজার পরিবারকে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জের মোহাম্মদীয়া অটো চায়না রাইছ মিল এর মাঠে এ ত্রাণ বিতরণ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, লন্ডন প্রবাসী চ্যানেল এস এর সাংবাদিক সৈয়দ মাহবুব আলম, গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক ঈব্রাহিম আলী, গোবিন্দগঞ্জ চাউল ধান ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ আলী, ব্যবসায়ী মকবুল, সবুজ আলী, কামাল উদ্দিন, সাবেক মেম্বার দিল হোসেন, মুরব্বী হাজী তেরাব আলী, আখলুছ আলী, মহিলা সদস্য চন্দ্রন মালা বিবি, মেসার্স মোহাম্মদীয়া অটো চায়না রাইছ মিল এন্ড সাকিব চারকুল মিলের ম্যানেজার সিরাজুল ইসলকম, হিসাব রক্ষক প্রবাস দেব নাথ, মার্কেটিং ম্যানেজার বাবলু বাবু, ইঞ্জিনিয়ার মনছুর আলী, শহিদ মিয়া, আছাদ মিয়া, ড্রাইভার রাসেল আহমদ প্রমুখ।
ত্রাণ বিতরণের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা খলিল আহমদ আব্বাসী।
Related News
শিশু ফাহিমা ও র্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, মুহাম্মদ ফখরুল ইসলাম
সিলেট সদর উপজেলার সোনাতলায় পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকান্ডের শিকার চার বছরের শিশু ফাহিমার পরিবারেরRead More
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More

