মহানবী (সা:)-কে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল সিলেট মহানগরী
ভারতে হযরত মহানবী মুহাম্মদ (সা:) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা:)-কে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল সিলেট মহানগরী।
মঙ্গলবার (১৪ জুন) বাদ যোহর থেকে আল্লামা মুহিবুল হক গাছবাড়ীর ডাকে অনুষ্ঠিত সাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন কউমি মাদ্রাসা থেকে খন্ড খন্ড মিছিল এসে যোগ দিতে থাকে। এক সময় মিছিলের নগরীতে পরিণত হয়ে যায় পুরো সিলেট।
এরই মদ্যে সিলেট মহানগরীর কামরান চত্বরে ভ্রাম্যমাণ দুটি ট্রাকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ী।
সমাবেশে বক্তারা, ভারতে হযরত মহানবী মুহাম্মদ (সা:) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা:)-কে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাংলাদেশ সরকারের প্রতি আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর দাবী জানান।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

