আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ–এর উদ্যোগে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ গেইট থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর জিন্দাবাজার এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়। এতে বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আব্দু শহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি- ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট, সিলেট বিভাগের সহ-সভাপতি- মোঃ সামছুল আলম, সিলেট বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ, সিলেট বিভাগীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খান, সিলেট বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমদ, সিলেট বিভাগের সহ- প্রচার সম্পাদক, কামরান ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, সিলেট বিভাগের যুগ্ম প্রচার সম্পাদক সৈয়দ মোঃ আনোয়ার হোসেন, সিলেট বিভাগের দপ্তর সম্পাদক, আব্দুস সামাদ, জেলা কমিটির দপ্তর সম্পাদক আব্দুর রহিম লাল মিয়া, সিলেট বিভাগের কমিটির সদস্য- আরাফাত রহমান, সিরাতুল আম্বিয়া টিপু, ফাতেমা বেগম, হাওয়া বেগম, আবুল কালাম, রিপন আহমদ, আশরাফ আহমদ, মানবাধিকার ব্যক্তিত্ব শিহাব আহমদ, কুলসুমা বেগম প্রমুখ।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দাবি
বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থাRead More

