সংযুক্ত আরব আমিরাতে আরও ২ জনের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮৪ জন।
এছাড়া সুস্থ হয়েছেন ৭৪ জন। এদিন দেশটিতে ২৫ হাজার ৭৯৫ জনের অধিক করোনাভাইরাস পরীক্ষা করা হয়।
সোমবার (২০ এপ্রিল) আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত সংখ্যা ৭ হাজার ২৬৫ জন, সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬০ জন ও মারা গেছেন ৪৩ জন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাসে মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করা হয়েছে।
সেই সাথে সবাইকে সতর্কতার সাথে করোনাভাইরাস মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

