বাদাঘাটের নইরপুতা গ্রামে ব্যাবসায়ীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের বাদাঘাট নইরপুতা গ্রামে ব্যাবসায়ী রায়সুল হক, হাফিজুর রহমান, জসিম মিয়া ও কামাল মিয়ার যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মালেক মেম্বার।
উল্লেখ্য ৪০ টি পরিবারের মধ্যে একটি ব্যাগে করে ৫ কেজি চাল, আধা কেজি মসুর ডাল, আধা লিটার সোয়াবিন তেল, ১ কেজি আলু ও আধা কেজি পিয়াজ বিতরণ করা হয়।
Related News
সিলেটে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে বৃক্ষরোপণ ও কৃষক সমাবেশ
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্যRead More
অসুস্থ অধ্যাপক এম. শফিকুর রহমানের বাসায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেRead More

