কাবুলের পাসপোর্ট অফিসের সামনে বোমা বিস্ফোরণ, হামলাকারী নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের পাসপোর্ট অফিসের সামনে বোমা বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবার আফগান পাসপোর্ট বিভাগের পরিচালকের অফিসের সামনে এ বোমা বিস্ফোরিত হয়। এ সময় হামলাকারী নিহত হয়েছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আফগানিস্তানের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে কাবুল শহরের পুলিশ বিভাগ বলেছে, আফগান পাসপোর্ট বিভাগের অফিস ভবনের সামনে একটি গাড়িবোমার মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্বৃত্তদের এ হামলায় কেউ হতাহত হয়নি।
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এক উগ্রবাদী হামলাকারী ওই আফগান পাসপোর্ট বিভাগের পরিচালকের অফিসে ঢুকতে চাইলে তাকেও গুলি করে হত্যা করা হয়েছে।
এ আফগান পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার থেকে তালেবান সদস্যদের সেবা দেয়া শুরু করেন। ওই সময় অসংখ্য তালেবান সদস্যরা এ আফগান পাসপোর্ট বিভাগের সামনে উপস্থিত ছিলেন। তাদের লক্ষ্য করেই ওই উগ্রবাদী হামলা চালানো হয়েছিল।
সূত্র : আনাদোলু এজেন্সি
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

