সিলেটের শাহপরাণ এলাকায় ২১৪ পিস ভারতীয় এনার্জি ড্রিংকসহ আটক ২ জন
সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি গেইটের সামনে থেকে ২১৪ পিস ভারতীয় এনার্জি ড্রিংকসহ ২ জনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনকাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সুত্র জানায়, শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি গেইটের সামনে চেকপোষ্ট পরিচালনাকালে একটি সিএনজি চালিত অটোরিকশা (সিলেট-থ-১২-৩০৩৪) সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টাকালে শাহপরাণ থানা পুলিশ ধাওয়া করে অটোরিকশাটি আটক করে।
এসময় গাড়িতে থাকা সিলেটের জৈন্তাপুর থানার হেমু ভেলেপাড়া এলাকার হুসন মিয়ার ছেলে মোঃ ইছাক মিয়া (১৫) ও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার মুরাদপুর গ্রামের মৃত ফজর আলী এর ছেলে গোলাম কিবরিয়া (৪৫)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২১৪ পিস ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। যার মুল্য ৮৫ হাজার ৬০০ টাকা।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

