প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর চিত্রাংকন প্রতিযোগিতা
মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশব্যাপী ‘শেখ হাসিনা : বিশ^জয়ী নন্দিত নেতা’ শীর্ষক ‘জাতীয় শিশু—কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ২০২১’ এর আয়োজন করা হয়েছে। এ প্রেক্ষিতে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২১ বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় ‘শেখ হাসিনা : বিশ^জয়ী নন্দিত নেতা’। প্রতিযোগিতা মোট ৩টি বিভাগে অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ‘ক’ বিভাগ : ৫ বছর — ৮ বছর; ‘খ’ বিভাগ : ৯ বছর — ১২ বছর; ‘গ’ বিভাগ : ১৩ বছর — ১৮ বছর পর্যন্ত। প্রতিযোগীরা যেকোনো মাধ্যমে ১৬ ইঞ্চি দ্ধ ১১ ইঞ্চি সাইজের কার্টিজ পেপারে ছবি আঁকতে পারবেন। প্রত্যেক প্রতিযোগীকে ছবি আকাঁর উপকরণ আর্ট পেপার/ কার্টিজ পেপার, রং, তুলি ও বোর্ড সঙ্গে নিয়ে আসতে হবে। দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে অংকিত সকল চিত্রকর্ম নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজিত হবে। আগ্রহীগণকে নির্ধারিত তারিখ ও সময়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

