সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা সিলেট নগরীর বন্দরবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘোষণা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সবার কাছে দোয়া চেয়েছি। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট ডিভিশনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনাকে চাই। তিনি যদি এ আসনে আসেন, তাহলে আমরা নগরবাসী তথা পুরো বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হব। আর উনি যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমি দোয়া চাই।’২০১৮ সালে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এবারও তিনি এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে এত দিন সিলেট-১ ও সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল।এবার সিলেট-১ আসনে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্যে দিয়ে সব গুঞ্জনের শেষ হলো।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

