জকিগঞ্জে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পুলিশের জালে
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (২৬ মার্চ) ভোরে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের সামনে চেকপোস্ট পরিচালনা করে এসম মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা কালে কালীগঞ্জ থেকে সিলেট অভিমুখে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেট কারের বডির নিচের অংশে সুকৌশলে লুকানো পলিপারযুক্ত প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

