সিলেটে সেনাবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪, সাথে মিললো যা
সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় সিলেট শহরতলীর পীরেরবাজারের শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।
শাহপরান (রহ.) থানা পুলিশ সূত্র অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।
জানা গেছে, এসময় পেন্সিডিল, ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, পাঁচফুট, ভুয়া সাংবাদিক পরিচয় পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্টান উদ্ধার করা হয়।
এসময় মো. লিমন নামের একজনসহ ৩ নারীকে গ্রেফতার করা হয়। তবে ঐ বাসার ভাড়াটিয়া রাজন আহমদ নামের একজন সাংবাদিক পরিচয়ধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ডিউটি অফিসার এসআই তোতা মিয়া সিলেটভিউকে জানান, সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। চারজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। তাদেরকে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

