পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধুসহ ১৪ জন নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে নববধুসহ ১৪ জন প্রাণ হারিয়েছে।
কর্মকর্তারা বুধবার এএফপিকে বলেছেন, বর জীবিত আছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ জন বরযাত্রী ছিল।
উদ্ধারকারী দলের কর্মকর্তা ওয়াজির আসাদ আলী জানিয়েছেন, ‘বাসটিতে ২৫ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১০ জন এখনো নিখোঁজ রয়েছে।
তিনি আরো বলেছেন, তার বিশ্বাস একমাত্র বরই জীবিত আছেন।
পার্বত্য অঞ্চলের পুলিশের সিনিয়র এক কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র : বাসস
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

