বিশিষ্ট মুরব্বি আজির উদ্দিনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক
বৃহত্তর আখালিয়ার বিশিষ্ট মুরব্বি ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা কামাল উদ্দিন ও ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিনের পিতা আজির উদ্দিনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক। বৃহত্তর আখালিয়ার বিশিষ্ট মুরুব্বি দানবীর আজির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (৩১আগষ্ট) এক শোক বার্তায় তিনি বলেন, সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী ও আদর্শবান মানুষ হিসেবে মরহুম আজির উদ্দিন কে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। নিজ এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

