বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকীতে ‘বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ’ সিলেটের নানা কর্মসূচি
১লা সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চীফ, প্রখ্যাত সমরবিদ বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট।
দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে এদিন সংগঠনের উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং বাদ আছর হযরত শাহজালাল (র.) মাজার সন্নিকটে মরহুমের গর্ভধারিনী মা জননীর পাশে চিরনিদ্রায় শায়িত কবর জিয়ারত ও দোয়া অনুষ্টিত হবে।
রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার এ মহান বীরের জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনসহ বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য দল-মত নির্বিশেষে সবাইকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের নেতৃবৃন্দ।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানকে সিসিক নির্বাচনে প্রার্থীর দাবি সাবেক মেম্বার আব্দুল মালেক এর
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়রRead More
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More

