মোগলগাঁও খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয় একাডেমি স্বীকৃতি লাভ করায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক সমাজসেবী জাহিদ হাসান বাচ্চু মিয়া, সমাজসেবী স্পেন প্রবাসী হাজি আজির উদ্দিন, বিশিষ্ট মুরব্বি সলিম উল্লাহ, আজাদ মিয়া, সাবেক মেম্বার বাবুল মিয়া, জাহাঙ্গীর আলম বাদশা মেম্বার, নাজিম উদ্দীন মেম্বার, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা খানম, দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান এর পরিচালনায় এতে মতামত প্রকাশ করেন শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া বলেন আমি এলাকার মানুষের সহযোগিতা নিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি যাতে করে আমার এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া করে মানুষ হতে পারে। সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতে স্যার, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন স্যার ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ এর সুদৃষ্টি থাকায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার বিশ্বাস আগামী দিনে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই বিদ্যালয়টিকে এমপিও ভুক্ত করতে সার্বিক সহযোগিতা করবেন। একটি মহল বিদ্যালয়কে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমি তাদেরকে বলবো আসুন হিংসা বিদ্বেষের পথ পরিহার করে আলোকিত সমাজ গড়তে সকলে মিলে কাজ করি।
সর্বশেষে সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া মোনাজাত পরিচালনা করেন। এতে জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ ই আগস্টের সকল শহীদান, এলাকার মুরব্বিয়ানদের রুহের মাগফেরাত কামনা করেন।
Related News
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More

