যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে হারিকেন ‘ফিওনা’র তাণ্ডব: অন্ধকারে ৩৩ লাখ মানুষ
শক্তিশালী হারিকেন ফিওনার তাণ্ডবে লণ্ডভণ্ড পুয়ের্তো রিকোর উপকূলীয় এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি। খবর এপির।
অন্ধকারে ৩৩ লাখ মানুষ। স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আঘাত হানে ক্যাটাগরি ওয়ান হারিকেনটি। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় একশ’ মাইল। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অনেক এলাকায়। ব্যাপক ভূমিধস হয়েছে পাহাড়ি অঞ্চলে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারি হয়েছে কয়েকটি এলাকায়। স্রোতের তীব্রতায় ভেসে গেছে একাধিক সেতু।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৭৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অঞ্চলটিতে। পুয়ের্তো রিকোয় তাণ্ডবের পর ডমিনিকান রিপাবলিকের দিকে অগ্রসর হয়েছে ফিওনা।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

