টুকেরবাজার ও কান্দিগাঁও ইউনিয়নে ‘প্রধানমন্ত্রীর উপহার ১০ হাজার করে পেলেন ৯৬ পরিবার
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও, টুকেরবাজার ইউনিয়নে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে প্রাপ্ত অর্থ বাড়ি বাড়ি গিয়ে ঘর পরির্দশন পূর্বক ভোক্তভোগীর টিপ সই নিয়ে টাকা হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (৬ জুলাই) দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন এবং ১০ হাজার টাকা করে ৯৬ টি পরিবারকে টাকা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আশজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদ আলী ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড এর মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

