সিলেট-জেদ্দা হজ ফ্লাইট শুরু
জেদ্দার উদ্দেশে ওসমানী বিমানবন্দর ছেড়েছে সিলেটের প্রথম হজ ফ্লাইট। বন্যাকবলিত সিলেটের হজযাত্রীদের সুবিধায় এ হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার সকাল ১০টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করে সিলেটের প্রথম হজ ফ্লাইট। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর দেড়টায় জেদ্দা পৌঁছাবে।
মঙ্গলবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সিলেট থেকে পরবর্তী হজ ফ্লাইটটি আগামী ৩০ জুন জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার মানুষ হজে যাবেন। এর মধ্যে বিমান ৩০ হাজার হজযাত্রী পরিবহন করবে। সিলেট-জেদ্দা রুটে ২টি ফ্লাইটসহ এ বছর হজে যাওয়ার জন্য মোট ৬৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

