৫ কেজি মিষ্টান্নতে আধা কেজি কম, ভোক্তা অধিকার আইনে জরিমানা
সিলেটে খাবারের দোকানসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৮শ’ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান ও ঈদের বাজারে ভোক্তাদের হয়রানি বন্ধ করতে সিলেটেও নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এর অংশ হিসেবে গোয়ালাবাজারের মা রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে খাবারে নিষিদ্ধ রং ও রাসায়নিক মিশ্রণের উপস্থিতি থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই এলাকার মাধবী মিষ্টি ঘরে অভিযান চালালে সেখানে দেখা যায় এক ভোক্তা ৫ কেজি মিষ্টান্ন কিনে টাকা পরিশোধ করন। কিন্তু দোকানি ৫ কেজি মিষ্টান্নের জায়গায় ৫০০ গ্রাম কম দেন।
পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরণের অপরাধ না করার অঙ্গীকার ব্যক্ত করলে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ওজনে কারচুপির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

