প্রবাসি স্বেচ্ছাসেবক দলনেতা মুর্শেদ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের সভাপতি ও সদ্য সমাপ্ত সিলেট জেলা বিএনপির কাউন্সিলে গঠিত নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেছেন, আবুল কাশেম মুর্শেদ প্রবাসে থেকে ও সিলেটের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দক্ষিণ সুরমা এলাকার মানুষের মাঝে বিগত করোনা মহামারির লকডাউনে তিনি ব্যাপকভাবে খাদ্য সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এভাবে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আবুল কাশেম মুর্শেদ সহ প্রবাসিরা আমাদের দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ১ এপ্রিল (শুক্রবার) বিকাল তিনটার সময় যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ এর পক্ষ থেকে দক্ষিণ সুরমার বরইকান্দি ২নং রোডে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

