সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ সংবর্ধনা দেবে সিসিক
সাবেক অর্থমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতকে সম্মাননা প্রদান করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
মুহিতের আজীবন সুকীর্তির স্বীকৃতি স্বরূপ তাঁকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ প্রদান করা হবে। বুধবার সন্ধ্যা ৭টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাটে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিলেট সিটি করেপারেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, আবুল মাল মুহিত বাংলাদেশের একজন আলোকিত ব্যক্তিত্ব। একজন রাষ্ট্রচিন্তক, সফল অর্থমন্ত্রী হিসেবে তিনি দেশের অগ্রযাত্রায় বিপুল অবদান রেখেছেন। তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপই এই সম্মাননা প্রদান করবে সিটি করপোরেশন।
এই অনুষ্ঠানে সকলের উপস্থিত কামনা করেছেন সিসিক মেয়র।
৮৬ বছর বয়সী মুহিত বর্তমানে অবসর জীবনযাপন করছেন। কিছুদিন ধরে শারিরীক অসুস্থতায়ও ভুগছেন তিনি। সম্প্রতি হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রায় দুই বছর পর গত সোমবার সিলেট আসেন সিলেট-১ আসনের সাবেক এই সাংসদ।
এ উলপক্ষে মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) সন্ধ্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সিসিকের কাউন্সিলরবৃন্দ, সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
« কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে পরিকল্পনা মন্ত্রী, মৌলিক ক্ষেত্রে গবেষণার প্রয়োজন রয়েছে-সিকৃবিতে (Previous News)
Related News
বৃহত্তর টুকের বাজার এলাকবাসীর উদ্যোগে ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
বৃহত্তর টুকের বাজার এলাকাবাসীর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা।Read More
সিলেটের জেলা প্রশাসকের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
সিলেট নগরবাসীর গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছেRead More

