সিলেটে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এর উদ্যোগে টিকাদান কর্মসূচীর উদ্বোধন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজ দেশের বিভিন্ন জায়গায় ১দিনে ১কোটি বিশেষ টিকাদান কর্মসূচী চালু করা হয়েছে। আর এ টিকা কর্মসূচী প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার আহবান জানান।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট স্বাস্থ্য বিভাগীয় পরিচালক এর উদ্যোগে নগরীর তালতলাস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১দিনে ১কোটি টিকাদান প্রদান কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত টিকাদানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
টিকাদান কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএমএ এর মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী দুলাল, আইপিএইচএন এর পরিচালক নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: হিমাংশু লাল রায়। বিজ্ঞপ্তি
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

