জাফলংয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের গোয়াইনঘাট থানাধিন জাফলং থেকে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জাফলং চা বাগান এলাকার একটি সবজি দোকানের সামন থেকে তাকে আটক করা হয় বলে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে জানায় র্যাব-৯।
আটক ব্যক্তির নাম মনিল ভূমিজ (২৮)। সে উপজেলার উত্তর প্রতাপপুরের মৃত গণেশ ভূমিজের পুত্র। র্যাবের দাবি মনিল ভূমিজ পেশাদার মাদক ব্যবসায়ী।
র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি ইসলামপুর ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় জনসাধারণের সম্মুখে তার শরীর তল্লাশি করে ১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মনিল ভূমিজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

