জামালপুরে জামায়াতের নায়েবে আমীরসহ আটক ১৪
জামালপুরের বকশীগঞ্জে সীমারপাড় জামে মসজিদে গোপন বৈঠককালে জেলা জামায়াতের নায়েবে আমীর নাজমুল হক সাঈদী ও উপজেলা জামায়াতের আমীর আদেল ইবনে আওয়াল আরমানসহ ১৪ জন জামাত-শিবিরের নেতাকর্মী আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বুধবার বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার ও জামাতের বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটককৃত জামায়াতের নেতাকর্মীরা নাশকতা ঘটনার জন্য সংঘবদ্ধ হয়েছিল। গোপন সংবাদে খবর পেয়ে আটক করা হয়।
এ ব্যপারে আটককৃতদের নামে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট।
জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহাম্মেদ জানান, এরা জেলার বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতের আটক করা হয়। আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

