সিলেট-৩ আসনে এমপি নির্বাচিত হলেন হাবিবুর রহমান হাবিব
সিলেট-৩ আসনে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী- আসনের ৪টি থানার (দক্ষিণ সুরমা, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সবগুলো কেন্দ্রে বিজয় লাভ করেছেন নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
এদিকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী- দক্ষিণ সুরমায় নৌকা পেয়েছে ২২ হাজার ৪৬৪ ও লাঙ্গল ৩ হাজার ১২৩, ফেঞ্চুগঞ্জে নৌকা ২২ হাজার ২২৪ ও লাঙ্গল ৪ হাজার ৫৫৬, বালাগঞ্জে নৌকা ২৪ হাজার ২৭৩ ও লাঙ্গল ৩ হাজার ৩৩৭ এবং মোগলাবাজারে নৌকা ২০ হাজার ৭৭৪ ও লাঙ্গল ১৩ হাজার ৫৮৮টি ভোট পেয়েছে।
৪টি থানার সকল ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৮৯ হাজার ৭০৫টি ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৪ হাজার ৬০৪ টি ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবহার ৬৫ হাজার ১০১টি।
Related News
সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন
সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলাRead More
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More

