Main Menu

August, 2021

 

যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে বিদেশ যেতে না দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

যুক্তরাজ্য প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জামিলা চৌধুরীকে বিদেশ যেতে না দেওয়া ও নির্যাতনের প্রতিবাদে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। রবিবার (০১ আগস্ট ২০২১) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, সম্প্রতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যুক্তরাজ্য প্রবাসী জামিল চৌধুরীকে বিদেশ যেতে না দেওয়া এবং বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারী কর্তৃক তার সাথে অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। ঘটনাটি সারা দেশে ও বিদেশে ছড়িয়ে পড়ার ফলে সিলেটের সুনাম ক্ষুন্ন হয়েছে, যা আমরা সিলেটবাসীRead More


সিলেট মহানগর যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করলেন ডা. হিমাংশু লাল রায়

রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে অক্সিজেন সংকটে সিলেট মহানগর যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। আজ ১ আগষ্ট (রবিবার) বেলা ১টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এই ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রামনের হার বেড়েছে। একজন মুমূর্ষ করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না।Read More


বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ

কঠোর বিধি-নিষেধের দশম দিন আজ রবিবারও (১ আগস্ট) বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে ফেরি ও লঞ্চগুলোতে। ফেরির সংখ্যা বাড়িয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ। এদিকে, এই রুটের চারটি লঞ্চকে অতিরিক্ত যাত্রী নেওয়ায় শিমুলিয়া ঘাটে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় প্রায় এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ থাকে। পরে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। চারটি লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফেরিতে যাত্রীদের প্রচণ্ড ঢল নামে। লঞ্চগুলোতেও প্রচণ্ড যাত্রী চাপ লক্ষ করা গেছে। উভয় ঘাটে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। পোশাকসহ রপ্তানিমুখী কারখানা খোলার ঘোষণায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বিআইডাব্লিউটিসিRead More


শুরু হলো শোকের মাস আগস্ট

অনলাইন ডেস্ক: তির ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয়েছিল এ মাসে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। আজ ১লা আগস্ট। শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। এ মাসেরই ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সীRead More


সিলেট নগরীতে ৪১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ইয়াবাসহ মোঃ রাসেল খান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) বিকেলে র‍্যাব-৯ এর অভিযানে ৪১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। রাসেল বিশ্বনাথ উপজেলার উদয়পুর গ্রামের মোঃ আব্দুর রহিম খানের ছেলে। র‍্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় রাসেলের নামে কোতোয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।