সিলেটের উপশহরে ব্লেড দিয়ে গলাকেটে বৃদ্ধের আত্মহত্যা
সিলেট নগরীর উপশহর এলাকায় ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যা করেছেন মানসিক রোগী এক বৃদ্ধ। তিনি গত কয়েকমাস ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং পূর্বেও তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে যানা গেছে।
রোব্বার ভোরে শাহজালাল উপশহর জি ব্লকের ১নং রোডের ২৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মোঃ নুর উদ্দিন (৭০) গোয়াইনঘাটের সাতকুরি কান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মানসিক রোগী মোঃ নুর উদ্দিন (৭০) গত কয়েক মাস ধরে মানসিক রোগে ভুগছেন এবং প্রায়ই তিনি আত্মহত্যার চেষ্টা করে আসছিলেন। রোব্বার সকালে ফজরের নামাজের পর হঠাৎ তিনি বাসার ওয়াসরুমে ঢুকে ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যা করেন। এসময় চিৎকার শুনে পরিবারের সদস্যরা গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে শাহপরাণ (রহ.) থানা পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন তার ছেলে নিজাম উদ্দিন। তিনি পুলিশকে জানান, তার বাবা কয়েক মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন, সবসময় তিনি হতাশায় থাকতেন। কয়েকদিন আগেও তিনি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এজন্য আমরা তাকে একাধিক ডাক্তারও দেখিয়েছি। কিন্তু আজ সকালে সুযোগ পেয়েই তিনি ঘরের ওয়াসরুমে ঢুকে ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যা করেন।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

