করোনায় আক্রান্ত মৌলভীবাজারের সাবেক এমপি এম নাসের রহমান ও তার স্ত্রী
করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও তার সহধর্মিণী রেজিনা নাসের।
বৃহস্পিতবার (৮ জুলাই) রাতে নাসের রহমানের ব্যক্তিগত সহকারী শাহজাহান সিলেট ভিউকে এতথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ জুলাই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ আসে।
মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম সিলেট ভিউকে বলেন, বর্তমানে তারা স্বাভাবিক আছেন। বড় ধরনের কোনো আশঙ্কা মুক্ত। তারপরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে রাতে ভর্তি হয়েছেন। এম নাসের রহমান তাদের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে বিয়ানীবাজার উপজেলা কমিটির মতবিনিময় গোলাপগঞ্জ থানার মত বিয়ানীবাজার থানায়ও প্রবাসী হেল্প ডেক্স চালু করা হোক, গণদাবি পরিষদ
সিলেট বিভাগ গণনা দাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, গোলাপগঞ্জ থানারRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদে নতুন নেতৃত্বের যোগদান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেছেন সিনিয়র সহ সভাপতি ড. প্রিন্সিপাল এম শহিদুলRead More

