Main Menu

June, 2021

 

৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট ২১ জুন

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব নির্বাচনের তারিখ ঘোষণা করেন। একইসাথে শূন্য ঘোষিত ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। এছাড়া করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ঘোষিত তফসিল অনুযায়ী, ওই তিন আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন ও মনোনয়নপত্রRead More


অধ্যাপক দিলারা, শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। বুধবার (২ জুন) সকালে ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তিনি সদ্য বিদায়ী ডিন ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ফয়সল আহম্মদের স্থলাভিষিক্ত হলেন। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নতুন ডিনকে ডিনস ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী ডিনকে ক্রেস্ট দেয়া হয়। ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড.Read More


সিলেটে ১০ বছরের শিশুকে ধর্ষণ গ্রেফতার ১

সিলেটে খালের পারে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ মে সিলেটের জালালাবাদ থানার নন্দিরগাঁওয়ে এ ‘ধর্ষণ’র ঘটনা ঘটে। পরে মামলা দায়েরের ভিত্তিতে বুধবার (২ জুন) অভিযুক্ত নুর আলম সোনাইকে (২০) গ্রেফতার করে এসএমপি’র জালালাবাদ থানাপুলিশ। সোনাই জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের নন্দিরগাঁওয়ের লালা মিয়ার ছেলে। সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত ২৭ মে বিকাল সাড়ে ৫ টার দিকে জালালাবাদ থানার নন্দিরগাঁওয়ের নোয়াগাঁও ধরম হাওর সংলগ্ন একটি খালের পাড়ে নুর আলম সোনাই ভিকটিমকে (১০) ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে বুধবার জালালাবাদRead More


সিলেট নগর ভবন গেইটে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত

সিলেট নগর ভবন গেইটে ব্যাটারি চালিত রিকশা চালক নামধারী সংঘবদ্ধ দুর্বিত্তদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। অতর্কিত হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে জানায় সিসিক। বুধবার (২ জুন ) বেলা ২ টার দিকে মিছিল সহকারে এক দল সংঘবদ্ধ দূর্বিত্ত নগর ভবন গেইটের সামনে অবস্থান নেয়। এবং তারা জোরপূর্বক নগর ভবনে প্রবেশের চেষ্টা করে। এসময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যরা তাদের বাঁধা দেন। ঘটনার খবরে মেয়র আরিফুল হক চৌধুরী সিসিক কর্মকর্তাদের নিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলতে যান। এসময় দূর্বিত্ত অতর্কিত হামলা করে। নগর ভবনেরRead More


সিলেটের এমসি কলেজে গণধর্ষণ: অধ্যক্ষকে বরখাস্তের নির্দেশ

সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল ইসলাম মোল্লার হাই কোর্ট বেঞ্চ বুধবার (২ জুন) এ নির্দেশ দেয়। এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে গত বছরের ২৯ সেপ্টেম্বর রুল জারি করেছিল আদালত। ওই রুলের রায়ে অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে হাই কোর্ট ব্যবস্থার নির্দেশ দেয়বলে জানিয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। প্রসঙ্গত, গত বছরের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকেRead More


সিলেট-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

সিলেটের জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সিলেটর গুরুত্বপূর্ণ এ নির্বাচনি আসনে উপনির্বাচন আগামী ১৪ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন (বুধবার)। বুধবার (২ জুন) রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিতRead More


ধ্বংসস্তুপ থেকেই জাগছে গাজা

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শেষ হওয়ার ১০ দিন পার হয়েছে। এর মধ্যেই ইসরাইলের সর্বাত্মক অবরোধে থাকা এই ভূখণ্ডে ফিরেছে কর্মচাঞ্চল্য। গাজা শহরের রেমাল মহল্লায় মোহাম্মদ সাইদ আল-সুসি এক রেস্টুরেন্ট চালিয়ে আসছেন। ইসরাইলি বিমান হামলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে তার রেস্টুরেন্ট। কিন্তু বিধ্বস্ত এই রেস্টুরেন্ট পরিষ্কার করে আগের মতো আবার খাবার তৈরি ও পরিবেশন শুরু করেছেন তিনি। মোহাম্মদ জানান, তারা পাঁচ ভাই মিলে এই রেস্টুরেন্ট চালান। তাদের বাবা ১৯৭৫ সালে এই রেস্টুরেন্ট প্রথম চালু করেন। ইসরাইল গত ১০ মে থেকে ২১ মে পর্যন্ত টানা ১১ দিন গাজায় বিমান হামলাRead More


বুধবার শুরু সংসদের ত্রয়োদশ অধিবেশন, বাজেট বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ি এ অধিবেশন আহবান করেছেন। এ অধিবেশনের দ্বিতীয় কার্য দিবস ৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। ওই দিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। আর এটি হবে বৈশ্বিক মহামারী করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন। এর আগে গত বছর ১০ জুন করোনা মহামারীর মধ্যে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন ২০২০-২০২১ অর্থ বছরেরRead More


তারাপুর চা বাগান থেকে ৯টি গাঁজার গাছসহ গ্রেফতার ১

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকা থেকে ৯টি কাঁচা গাঁজার গাছসহ ১জন কে গাঁজা চাষি সন্দেহে গ্রেফতার করেছে র‌্যাব ৯। সোমবার (৩১ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯। অভিযানে নেতৃত্বে দেন মেজর শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি ওবাইন, এবং এএসপি সোমেন মজুমদার। র‌্যাব জানায়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ০৯টি কাঁচা গাঁজার গাছসহ ১ জন গাঁজাচাষিকে গ্রেফতারRead More


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনের আওতায় আনা হবে

শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিনের আওতায় এনে শর্ত সাপেক্ষে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সরাসরি ও অনলাইনে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি বলছে, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিলের পরামর্শে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনা হবে। সোমবার (৩১ মে) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় মোট চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে শিক্ষামন্ত্রী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাRead More