ছাতকে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার
সুনামগঞ্জের ছাতকে রিভলবার ও গুলিসহ মো. ছালেহ আহমদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ছাতক থানার মধুখানী রোড শ্যামপাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সে ওই থানার চেছান (বাউর পাড়া) গ্রামের মৃত আলতাব আলীর ছেলে।
শুক্রবার (১৮ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক থানার মধুখানী রোড শ্যামপাড়া গ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় ১টি রিভলবার, ১ রাউন্ড গুলি জব্দসহ অস্ত্র ব্যবসায়ী মো. ছালেহ আহমদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

