সিলেটে এক ইয়াবা কারবারী গ্রেফতার
\
সিলেট নগরীর লালদীঘিরপাড় এলাকা থেকে পুলিশ ৬৩ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইয়াবা কারবারী মাহফুজুর রহমান পাপ্পু (৩৬) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার লাউতলা গ্রামের সুলতান আহমেদের ছেলে।
বর্তমানে সে কোতোয়ালি থানাধীন লালদিঘীরপাড় এলাকার ৬৮ নং বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় মামলা দায়ের করে।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে বুধবার (২৬ মে) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি আবু ফরহাদ। তিনি জানান, গোপন খবরে পুলিশ অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবাসহ পাপ্পু নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পুলিশ মাদক আইনে মামলা দায়ের করেছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

