হোসেন বখ্ত ফাউন্ডেশন’ এর উদ্যোগে ৫০০ শিশুকে ঈদ উপহার প্রদান
সুনামগঞ্জের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অন্যতম সংগঠক মরহুম হোসেন বখ্ত এর নামে গড়ে তোলা ‘ হোসেন বখ্ত ফাউন্ডেশন’ এর উদ্যোগে ৫০০ শিশুকে ঈদ উপহার দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের ৫০০ শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে বিভিন্ন এলাকার শিশুদের হাতে নতুন কাপড় তোলে দেন ‘হোসেন বখ্ত ফাউন্ডেশন’ এর সদস্য ও হোসেন বখ্তের ছেলে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
এসময় পৌর মেয়র নাদের বখ্ত বলেন,’ উপার্জনশীল পরিবারের লোকজন প্রতিটি উৎসবে, ঈদে, আনন্দে তাদের শিশুদের নতুন কাপড় কিনে দেন। কিন্তু দরিদ্র লোকজন ইচ্ছে করলেও অনেক সময় সন্তানের জন্য নতুন কাপড় কিনতে পারেন না। তাই সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদেরকে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় দেওয়া হয়েছে।’ সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

