কমলগঞ্জে চলন্ত অটোরিকশায় তরুণীকে যৌন হয়রানির অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় চলন্ত অবস্থায় যৌন হয়রানির পর এক যুবতীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ৩ যুবক। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় এক যুবতী কমলগঞ্জের আদমপুর বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে নিজ বাড়ি হোমেরজান এলাকায় ফেরার জন্য অটোরিকশায় উঠেন। অটোরিকশায় ছিলেন চালক কাওছার তার সহযোগী জায়েদ ও জালাল হোসেন। ঘোড়ামারা এলাকায় আসার পর চলন্ত অটোরিকশার ভেতর তরুণীকে যৌন হয়রানি করতে শুরু করে।
এসময় যুবতী চিৎকার শুরু করলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌমিত্র দেব জানান, যুবতীর মাথা, মুখ ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
মেয়ের বাবা জানান, আদমপুর বাজারে তার মেয়ে ও মেয়ের জামাইকে ঈদ উপলক্ষে কাপড় কেনে দেন তাদের। এসময় মেয়ের শশুর বাড়ির লোকজনও ছিলেন। সম্প্রতি তাদের বিয়ে ঠিক হয়েছে। ঈদের পর মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। পরে তার মেয়ে আদমপুর বাজার থেকে অটোরিকশায় বাড়ি যাওয়ার পথে দূর্ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়ের বাবা বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। চালক কাওছার সহ অটোরিক্সাটি মঙ্গলবার মধ্য রাতে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
Related News
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More

