সিলেটে গ্রেফতার হেফাজত নেতা জয়নুল কারাগারে
সিলেটের জকিগঞ্জে গ্রেফতার উপজেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৮ মে) দুপুর আড়াইটায় জকিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি গণমাধ্যমকে জানান সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
এর আগে শুক্রবার (৭ মে) বিকেলের দিকে জকিগঞ্জ শহরের একটি লাইব্রেরি থেকে তাকে আটক করে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল। পরে নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার মাওলানা জয়নুল ইসলাম জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের (মামুনুল হক) সাধারণ সম্পাদক ও উপজেলার বারহাল ইউনিয়নের নিজগ্রামের মৃত মাওলানা সফিকুল ইসলামের ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, গত ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি নাশকতার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে এ মামলায় আরও ১১জনকে গ্রেফতার করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

