সিলেটে লকডাউনের প্রথম দিনে এসএমপির ৮ মামলা, ৬ হাজার টাকা জরিমানা
সিলেটে লক ডাউনের প্রথমদিনে এসএমপি’র ট্রাফিক বিভাগ মহানগরীর ছয়টি প্রবেশ পথে তেমুখী, কোম্পানিগঞ্জ বাইপাস, বটেশ্বর, অতিরবাড়ি, শ্রীরামপুর, প্যারাইরচক পয়েন্টে চেকপোস্ট পরিচলনা করে।
এসময় সকলকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও লকডাউন কার্যকর করতে জনসচেতনতা সৃষ্টির জন্য মহানগরীতে মাইকিং করা চলমান রয়েছে।
এছাড়া সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন দোকান ও পথচারীদেরকে সাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশনা না মানায় জরিমানা করা হয়। এসময় ৮ টি মামলায় মোট ৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এরমধ্যে খাওয়ার হোটেল পাপড়ীকে ২ হাজার টাকা, হোটেল পায়রাকে ২ হাজার টাকা, জুয়েলার্সের দোকানে ১ হাজার টাকা ও অন্যান্য ব্যাক্তিদের কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

