কান্দিগাঁও ইউনিয়নের বীর মুক্তিযুদ্ধাগণকে সংবর্ধনা প্রদান
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বীর মুক্তিযুদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করলেন ইউনিয়ন পরিষদ সদস্য ও সদর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি কাচা মিয়া।
মুজিব জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ রাতে জাঙ্গাইল বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযুদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য কাচা মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজম আলী, সাবেক ইউপ সদস্য আকবর আলী, ইউপ সদস্য মোঃ ছৈল মিয়া, ইউপ সদস্য মোঃ মুহিবুর রহমান, ইউপ সদস্য মোঃ সাইস্তা মিয়া, বাবুল মিয়া ও সুলেমান মিয়া প্রমূখ।
সংবর্ধিত বীর মুক্তিযুদ্ধা, আবুল কাসেম, ময়না মিয়া, ছাদ উদ্দিন, আতাউর রহমান, কুতুব উদ্দিন, আব্দুর রউফ, আব্দুল করিম, আছদ উল্লাহ, কুটু মিয়া, ইউছুফ নূর, এরশাদ আলী, মতছির আলী, মখবুল আলী, আমির আলী, হানিফ আলী, কালা মিয়া, আব্দুল কাদির, আজমান আলী, মোঃ হানিফ আলী।
Related News
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More
মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা করাRead More

