ধারালো ছোরা হাতে রাস্তায় দাঁড়িয়েছিলেন বদরুল, ধরলো র্যাব
সিলেটে ধারালো ছোরাসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলার কানাইঘাট থানার সিংগারিপাড় থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার সিংগারিপাড় গ্রামের প্রল্লাদ বাবুর বাড়ির সামনে থেকে ধারালো ছোরা হাতে দাঁড়িয়ে থাকা পেশাদার অপরাধী বদরুল ইসলামকে (৪০) আটক করে। বদরুল উপজেলার বড়বন্দ গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এবং এএসপি আফসান আল-আলম।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

