সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেলের চালক নিহত
সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকার তেমুখীতে পাথর বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ার) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত চালক স্বপন কুমার শর্মা (৩৮) । তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের সতিজি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মদিনা মার্কেটস্থ পনিটুলায় এলাকায় বসবাস করে আসছেন। নিহত শর্মা এক ছেলে সন্তানর জনক। সিলেটে তিনি একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ঘটনার সাথে জালালাবাদ থানা পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট ১৬-৭৭৩৪ ট্রাকটি তেমুখী বাইপাস হয়ে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা হয়। আর নিহত স্বপন মোটরসাইকেল যোগে জাউয়াবাজার যাচ্ছিলেন। তেমুখী পয়েন্টে মোটরসাইকেল আসামাত্রই ট্রাক ধাক্কা দিলে স্বপন সড়কে পড়ে গেলে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান। তিনি বলেন, তেমুখীতে ট্রাক চাপায় স্বপন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পুরোদেহ ট্রাক চাপায় ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। আর নিহতের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More
মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা করাRead More

