আবারও সিলেটের দক্ষিণ সুরমার হোটেল অভিতে অসামাজিক কার্যকলাপ, আটক ৭
সিলেটে আবারও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৭ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমার অভি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, শুক্রবার রাত সাড়ে ৬ টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত লিপ্ত অবস্থায় ৩ নারী ও ৪ জন পুরুষকে আটক করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
আটক পুরুষরা হচ্ছেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সরইবাড়ী গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো. জসিম মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার শিবপুর গ্রামের মো. আফতাব মিয়ার ছেলে মো. শামছুল হক (২৬), একই উপজেলার মুক্তাখাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. নাজমুল হোসেন (১৮), ময়মনসিংহ সদর থানার সাভার গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২৪)।
অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম। সঙ্গে ছিলেন এসআই সঞ্জয় চন্দ্র দে, এএসআই পিপলু সেন, এটিএসআই শামীম মিয়া, নারী কনস্টেবল সোনারা বেগম ও হেনা আক্তার।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

