সিলেটে র্যাবের চিরুনি অভিযানে আটক ৯
সিলেটে ৫ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। অভিযানকালে দ্রুত বিচার আইনের তালিকাভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) সিলেট নগরী ও শহরতলিতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৯।
১ ফেব্রুয়ারি প্রেরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টা হতে বিকাল ৫টা পর্যন্ত র্যাবের একটি দল সিলে নগরী ও শহরতলির শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের এজাহারভুক্ত ৯জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাঠালবাড়ীকান্দা গ্রামের এনাম উদ্দিন (২২), রইছ উদ্দিন (৩৪), কয়েছ আহমেদ (৩২), সাজ্জাদুর রহমান (২৮), তেরাব আলী (৫০), লাল মিয়া (৩৫), আবু তাহির (৩৫), আব্দুল মনাফ (২৮) এবং উপজেলার গুজারকান্দি গ্রামের ইসমাইল আলী (৩০)।
গ্রেফতারকৃতদের গোয়াইনঘাট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

