সিলেটে পর্নোগ্রাফির ভিডিওসহ হার্ডডিস্ক জব্দ, দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা
সিলেটের করিম উল্লাহ মার্কেট ও পাশ্ববর্তি সিটি হার্ট মার্কেটে সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে অভিযানকালে পর্নোগ্রাফি রাখা ও পর্নোগ্রাফির ভিডিও বিক্রয়ের অপরাধে এই দুই মার্কেটের ৩টি দোকানের বিরুদ্ধে মামলা করা হয়।
৩টি দোকান মালিককে ১৫ হাজার টাকাজরিমানা করার পাশাপাশি এই তিন দোকান থেকে জব্দ করা হয় পর্নোগ্রাফির ভিডিওতে ভরপুর হার্ডডিস্ক।
সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিসিক জানায়, করিম উল্লাহ মার্কেট ও সিটি হার্ট মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পর্নোগ্রাফি সংরক্ষিত হার্ডডিস্ক পাওয়া যায়। এবং তারা অবৈধভাবে সেসব পর্নোগ্রাফি ভিডিও বিক্রয় করছেন প্রমাণ পাওয়া যায়। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯২ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং জরিমানা করা হয় ১৫ হাজার টাকা। জব্দ করা হয় পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষিত হার্ডডিস্ক।
এছাড়া অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্গন করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

