রেড ক্রিসেন্টের ৩’শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ
রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে নগরীতে ৩’শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে নগরীর চৌহাট্রাস্থ রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, রেডক্রিসেন্ট মাতৃমংগল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহিজুল ইসলাম চৌধুরী, জীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, সাবেক যুব প্রধান মো. নাজিম খান, যুব রেডক্রিসেন্ট এর বিভাগীয় প্রধান বদরুল আজাদ শুভ, উপ প্রধান সুমেল চৌধুরী, অফিস কর্মকর্তা পার্থ সারথি দাস প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ কার্য্যক্রম উদ্বোধনকালে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, শীতার্ত অসহায় মানুষ এ সমাজের অংশ। সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দু:স্থ অসহায় মানুষের কল্যান করা যায়।
তিনি সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে দুস্থ অসহায় মানুষের কল্যানে কাজ করার আহবান জানান।
Related News
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More
মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা করাRead More

