ওসমানীনগরে মাইক্রোবাসের চাপায় ব্যবসায়ী নিহত
সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের চাপায় মনোজ কুমার দেব (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তালেরতল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত মনোজ উপজেলার গোয়ালাবাজার ইউপির ইলাশপুর গ্রামের মনোরঞ্জন দেব খোকার ছেলে ও তাজপুর বাজারের চাল ব্যবসায়ী।
মাইক্রোবাসের চাপায় ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, শনিবার দুপুর ১টার দিকে মহাসড়কের একেবারে পাশ দিয়ে তাজপুর যাচ্ছিলেন ব্যবসায়ী মনোজ। এ সময় সিলেটগামী দ্রুতগতির (ঢাকা মোট্রো-চ-১১৭২৩৬) মাইক্রোবাসটি পেছন থেকে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী মনোজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা গাড়ি জব্দ ও লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

