বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল
৪৯তম মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবনে আলাদা তাৎপর্য আর আবহ নিয়ে এসেছে। করোনার সংক্রমণ উপেক্ষা করে দেশপ্রেমী জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুল নিয়ে এসেছিলেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) ভোরের কুয়াশার চাঁদর ভেদ করে অনেকে এসেছেন শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে। হানাদারদের বিরুদ্ধে ৯ মাসের যুদ্ধে বিজয়ের এইদিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন তারা। নতুন প্রজন্মের হাতে শোভা পেয়েছে জাতীয় পতাকা। গায়ে লাল-সবুজের কাপড় জড়িয়ে শহীদ বেদিতে ফুলের অর্ঘ দিয়েছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।
বিজয় দিবসের প্রথম প্রহরে মহান শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় হাজারো মানুষ। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩১ মিনিট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। ক্রমান্বয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সিলেট শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

