সোমবার ২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যে সকল এলাকায়
সিলেট নগরীর কয়েকটি এলাকায় সোমবার (২৩ নভেম্বর) দুই ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট দপ্তর (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে এই ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গত ১৬ অক্টোবর সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, ২৩ নভেম্বর (সোমবার) নগরীর কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা নয়াবস্তি ও আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই দুই ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে বিদ্যুৎবিভাগ।
Related News
সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সিলেট কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবংRead More
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More

